শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেট নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে সিসিকের উচ্ছেদ অভিযান।

  • আপডেট সময়ঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

এস এম শিবাঃ

সিলেট নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির নেতৃত্বে রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে অম্বরখানা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এসময় সিসিক প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, নগরীর ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। অথচ তাঁদের জন্য লালদিঘিরপাড়স্থ অস্থায়ী হকার মার্কেটের খালি স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করে সিটি কর্পোরেশন। নগরীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় নগরজুড়ে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তাই জনস্বার্থে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে কয়েকদিন ধরে নগরীতে মাইকিং করা হচ্ছে।

সড়ক ও ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করতে আজ আমরা অভিযান পরিচালনা করেছি। সুন্দর এই নগরী আরো সুন্দর করতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা ফুটপাতের ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তার পরও কেউ অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সায়ীদ মোঃ আব্দুল্লাহ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলে রাব্বী চৌধুরী, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজ মিয়া, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৪ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রুহেনা খানম মুক্তা, ৫ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, ৭ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর নার্গিস সুলতানা, ১৪ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর বাবলী আক্তার, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেঃ কর্নেল (অব:) মোহাম্মদ একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »