
মেহেদী হাসান-
ভূরুঙ্গামারী উপজেলার পাইকেছ ছড়া ইউনিয়নের শিলবাড়ি এলাকার শামছুল হকের ছেলে ঝন্টু মিয়া (৩৫) (১০ জুন ) ভোরে দুধকুমার নদিতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা যায়।
পরে সকালের দিকে মান্নান নামে একজন একি স্থানে জাল ফেলে মাছ ধরার সময় জালে ওজন বেশী মনে হলে পানিতে নেমে জাল তোলার সময় পায়ে নিহতের লাশ লাগার পরে স্থানীয়রাসহ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন নিহতদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply