শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর অফিস উদ্বোধন সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের বাড়িতে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনাটি মিথ্যা প্রচারণা: ওসি উচ্চশিক্ষা নিয়ে বেকারত্ব ঘোচাতে খামারি; কোরবানির জন্য বড় ও মাঝারি সাইজের গরু প্রস্তুত হচ্ছে নাঈম উদ্দিনের খামারে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছি ৭১ ওসিকে: ডিআইজি আশরাফ সীতাকুণ্ডে প্রতিবেশীর হামলায় আহত ও ঘর লুটপাটের পর উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সীতাকুণ্ডে পীরে কামেল শাহসূফী ক্বাজী মো. জামালুল্লাহ্ (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী পালিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

গাজীপুরে ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর অফিস উদ্বোধন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাজীপুর (ঢাকা) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মানবাধিকার সংস্থা ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় কোনাবাড়ীর জেলখানা রোড এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

​আশরাফুজ্জামান (ঠান্ডু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজু আহম্মদ পীর।

​প্রধান অতিথির বক্তব্যে রাজু আহম্মদ পীর সমাজ, দেশ ও বিশ্বজুড়ে সংঘটিত সকল প্রকার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মানবাধিকার লঙ্ঘন রোধে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান ও দায়িত্ব থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সেক্রেটারি জেনারেল মোঃ সুরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) যুক্ত হয়ে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কমিটির অর্থনৈতিক সম্পাদক, সাংবাদিক ও ইঞ্জিনিয়ার মোঃ দিদারুল আলম (দিদার)।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সচিব ফারুক আহমেদ নাসির, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »