শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর অফিস উদ্বোধন সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের বাড়িতে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনাটি মিথ্যা প্রচারণা: ওসি উচ্চশিক্ষা নিয়ে বেকারত্ব ঘোচাতে খামারি; কোরবানির জন্য বড় ও মাঝারি সাইজের গরু প্রস্তুত হচ্ছে নাঈম উদ্দিনের খামারে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছি ৭১ ওসিকে: ডিআইজি আশরাফ সীতাকুণ্ডে প্রতিবেশীর হামলায় আহত ও ঘর লুটপাটের পর উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সীতাকুণ্ডে পীরে কামেল শাহসূফী ক্বাজী মো. জামালুল্লাহ্ (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী পালিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

উচ্চশিক্ষা নিয়ে বেকারত্ব ঘোচাতে খামারি; কোরবানির জন্য বড় ও মাঝারি সাইজের গরু প্রস্তুত হচ্ছে নাঈম উদ্দিনের খামারে

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকায় তরুণ উদ্যোক্তা নাঈম উদ্দিনের ‘ওপিন এগ্রো’ খামারে বিশাল আকৃতির বড় ও মাঝারি কোরবানির পশু পুরো উপজেলায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। উচ্চশিক্ষিত নাঈম উদ্দিনের খামারে দৃষ্টিনন্দন বিশাল আকৃতির গরু ছাড়াও ছোট-মাঝারি মিলিয়ে অনেক কোরবানির পশু প্রস্তুত হচ্ছে।

​শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে ব্যবসার পাশাপাশি নিজ উদ্যোগে ভাটিয়ারীর কদম রসূলের পূর্ব পাশে নিজস্ব জায়গায় এই গরুর খামারের কার্যক্রম শুরু করেন নাঈম উদ্দিন। আগামী কোরবানির ঈদকে সামনে রেখে আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত জাতের ষাঁড় গরু সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে নিজের খামারে সেগুলো এনে পরম যত্নে দেশি ও প্রাকৃতিক খাদ্য খাইয়ে মোটাতাজা করে তুলছেন। কোনো প্রকার ক্ষতিকর বাইরের খাবার না দিয়ে নিজেদের তৈরি মিশ্রিত সুষম খাদ্য ও কাঁচা ঘাস দেওয়া হয় এই খামারে। বেশ কয়েক বছর ধরে সীতাকুণ্ডে আলোড়ন সৃষ্টিকারী এই খামারে বিশাল আকৃতির সব পশু পাওয়া যাচ্ছে।

​তরুণ উদ্যোক্তা নাঈম উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা না করে ব্যবসার পাশাপাশি এই গরুর খামার গড়ে তুলি। খামারের গরুগুলোর প্রতি আমার গভীর মায়া বসে গেছে, এদের যত্নেই আমার বেশিরভাগ সময় কেটে যায়। আমাদের গরুকে কখনোই মোটাতাজাকরণ ওষুধ বা ক্ষতিকর কোনো খাবার খাওয়ানো হয় না; কেবল পুষ্টিকর ও ভালো মানের প্রাকৃতিক খাদ্য দেওয়া হয়। তাই আমার খামারের গরু যারা একবার নিয়েছেন, তারা পরবর্তীতে আবারও আমার কাছে অর্ডার দেন। বছরজুড়েই আমার খামার থেকে গরু বিক্রি হয়। কেউ মেজবানের জন্য, কেউ ওরশ মাহফিলের জন্য, আবার কেউ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য গরু কিনতে আসেন।”

​তিনি আরও বলেন, “আমি কখনোই হাটে গরু নিয়ে যাই না, খামার থেকেই সব গরু বিক্রি হয়ে যায়। এ বছর প্রায় কোটি টাকারও বেশি মূল্যের পশু বিক্রি করবো বলে আশা করছি। আমি ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখি না, কারণ আমি সবার কাছে পরিচিত হতে চাই এবং এটিকে নেশা থেকে পূর্ণাঙ্গ পেশায় রূপ দিতে চাই। ভবিষ্যতে আমার খামারের পরিধি আরও বড় করার এবং সারাদেশে পরিচিতি ছড়িয়ে দেওয়ার স্বপ্ন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »