শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছি ৭১ ওসিকে: ডিআইজি আশরাফ সীতাকুণ্ডে প্রতিবেশীর হামলায় আহত ও ঘর লুটপাটের পর উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সীতাকুণ্ডে পীরে কামেল শাহসূফী ক্বাজী মো. জামালুল্লাহ্ (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী পালিত সীতাকুণ্ডে অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের শিশু গুরুতর আহত সীতাকুণ্ডের পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত কঠোর সাধনাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য: আসলাম চৌধুরী এফসিএ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাইয়ূম (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ভাটিয়ারীর বিজয় সরণি কলেজ সংলগ্ন মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আব্দুল কাইয়ূম সিলেট সদর উপজেলার মৃত আব্দুল মতিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়ারী এলাকায় শাহ আলম চৌধুরীর মালিকানাধীন একটি ভবন নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রি আব্দুল কাইয়ূম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে তিনি জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »