সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কঠোর সাধনাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য: আসলাম চৌধুরী এফসিএ লায়ন্স মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বিশ্বব্যাংক প্রতিনিধিদলের ইপসার স্মার্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠান,তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি: আবু সুফিয়ান সীতাকুণ্ডে ভার্কের শিক্ষা বৃত্তি প্রদান: ১৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৪ হাজার টাকা বিতরণ ফটিকছড়িতে বেলালকে ছুরিকাঘাতের ঘটনায় মাদক বিক্রেতা আলম্যা গ্রেপ্তার সীতাকুণ্ডে থিঙ্কওয়েল ইংলিশ স্কুলের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সীতাকুণ্ড বাস স্টেশনে পর্যটকদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ সীতাকুণ্ডে কথাকলি উচ্চবিদ্যালয়ে চুরি, ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কঠোর সাধনাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য: আসলাম চৌধুরী এফসিএ

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​রোববার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-সচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

​প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, “কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে কঠোর সাধনার বিকল্প নেই। সীতাকুণ্ডের গণ্ডি পেরিয়ে আমাদের পুরো দেশের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যেমন জরুরি, ঠিক তেমনি পড়াশোনাও অত্যন্ত জরুরি। প্রত্যেক শিক্ষার্থীকে সকালে দুই ঘণ্টা এবং সন্ধ্যায় দুই ঘণ্টা মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে।”

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম।

​এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রাশেদ মোহাম্মদ ইকবাল, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন, বিএনপি নেতা মো. জাকির হোসেন ও সালেহ আহমেদ সুলু, এডহক কমিটির সদস্য মো. ইলিয়াছ হোসেন ইকবাল, সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেসহ স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী ও পারভিন আক্তারের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৩ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রায় শতাধিক শিক্ষার্থীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করার জন্য পুরস্কার প্রদান করা হয়।

​সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে একটি মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »