রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লায়ন্স মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বিশ্বব্যাংক প্রতিনিধিদলের ইপসার স্মার্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠান,তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি: আবু সুফিয়ান সীতাকুণ্ডে ভার্কের শিক্ষা বৃত্তি প্রদান: ১৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৪ হাজার টাকা বিতরণ ফটিকছড়িতে বেলালকে ছুরিকাঘাতের ঘটনায় মাদক বিক্রেতা আলম্যা গ্রেপ্তার সীতাকুণ্ডে থিঙ্কওয়েল ইংলিশ স্কুলের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সীতাকুণ্ড বাস স্টেশনে পর্যটকদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ সীতাকুণ্ডে কথাকলি উচ্চবিদ্যালয়ে চুরি, ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ দুজন আটক, বোট জব্দ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে থিঙ্কওয়েল ইংলিশ স্কুলের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সীতাকুণ্ডে থিঙ্কওয়েল ইংলিশ স্কুলের (Thinkwell English School) উদ্যোগে পৌর ও উপজেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীতাকুণ্ড সদরের হোটেল ‘৯৯’ ভবনে অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা নেওয়া হয়। এতে উপজেলার মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

​পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন থিঙ্কওয়েল ইংলিশ স্কুলের ভাইস চেয়ারম্যান মো. সামছুল হুদা, বিদ্যালয়ের প্রিন্সিপাল কাউছার রহমান, পরিচালক হাসান মাহমুদ ও জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং সাংবাদিক এসএম ইকবাল ও জামশেদ আলম।

​বিদ্যালয়টির ভাইস চেয়ারম্যান মো. সামছুল হুদা বলেন, “সীতাকুণ্ডে শতাধিক বাংলা ও আরবি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এখানকার শিক্ষার্থীরা যখন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বা বিদেশে উচ্চশিক্ষার জন্য যায়, তখন ইংরেজিতে দুর্বলতার কারণে অনেকেই পিছিয়ে পড়ে। এসব দিক বিবেচনা করেই আমরা এই ইংলিশ মিডিয়াম স্কুলটি চালু করেছি। আর এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শুধু আমাদের স্কুল নয়, উপজেলার সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বাড়তি জ্ঞান অর্জনের সুযোগ পাবে বলে আমাদের বিশ্বাস।”

​বিদ্যালয়ের প্রিন্সিপাল কাউছার রহমান জানান, “সীতাকুণ্ডে আমাদের বিদ্যালয়টি অন্যদের চেয়ে ব্যতিক্রম। এখানে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা, গণিত ও চিত্রাঙ্কনসহ সব বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পড়ানো হয়। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে অভিভাবকরাও ভীষণ খুশি। আজকের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আরও উৎসাহ বাড়বে।”

​পরিচালক জয়নাল আবেদীন বলেন, “প্রথমবারের মতো আয়োজিত এই বৃত্তি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশ সন্তোষজনক। আগামীতে আরও বড় পরিসরে কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা আয়োজনের পদক্ষেপ নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »