মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
এক প্যাকেটে এক কাপ চা: পচনহীন মোড়কে মারাত্মক হুমকির মুখে পরিবেশ আগাম স্ক্রিনিং ও প্রতিরোধেই সুখী জীবন: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার মিয়ানমারে সার পাচারকালে উদ্ধার ৩০১ বস্তা ইউরিয়া: গ্রেপ্তার ৩ চট্টগ্রাম কাস্টমসের ১৪ বিতর্কিত ধারা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে নাশকতার চেষ্টায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সিফাতের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সীতাকুণ্ডে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুইজনের মৃত্যু করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ—এই প্রতিপাদ্যে সীতাকুণ্ডে সমবায় দিবস উদযাপিত সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত ভূরুঙ্গামারীতে প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সিফাতের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পিতা নিজাম উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (৯ নভেম্বর) উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুম নিজাম উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ৬ নভেম্বর তিনি ইন্তেকাল করেন।

​দোয়া মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান উপস্থিত অতিথিরা।

​এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার সাবেক থানা আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান, দৈনিক অপরাধ দমন পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি রাফিদুল ইসলাম, ফুলকুঁড়ির সীতাকুণ্ড উপজেলা পরিচালক জামিল আল ফয়সাল, এনসিপি উত্তর জেলার যুগ্ম সদস্যসচিব মো. রুবেল আনসারী, সদস্য মো. মাসুদ পারভেজ ও মো. ইমরান।

​এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি রবিউল হোসেন, বায়তুল মাল সম্পাদক শাহাবুদ্দিন, সাবেক ইসলামী ছাত্রশিবিরের পৌর সভাপতি আনোয়ার সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​দোয়া মাহফিল শেষে মরহুম নিজাম উদ্দিনের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »