
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আল-আমিন সানার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন—
এ ছাড়াও সমাবেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও মহিলাদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply