বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিখোঁজ সংবাদ: সন্ধান চাই সীতাকুণ্ডে রেলের জায়গা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো রেলওয়ে কর্মকর্তাকে, দেওয়া হলো এক মাসের সময় সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে এযাবৎ ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৪২৭ জন সীতাকুণ্ড উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের ইন্তেকাল সীতাকুণ্ড পৌর প্রশাসনের ওয়েবসাইট ক্লোন, প্রশাসক-ইউএনও ও ওসির সিল-স্বাক্ষর জাল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, ধাওয়া দিল বিএনপি যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা মেলেনি, ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে এযাবৎ ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৪২৭ জন

  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এযাবৎ চারজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার ভোরে মারা গেছে কোরবান আলী রিফাত (১৭)। সে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে।

​মঙ্গলবার ভোর চারটার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে রিফাত জ্বরে আক্রান্ত ছিল। সোমবার সকালে তাকে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে রেফার করেন। মাত্র চার দিন জ্বরে ভুগে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

​ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১০ দিনের ব্যবধানে সীতাকুণ্ডে দুই শিশুসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ৮ সেপ্টেম্বর একই ইউনিয়নের ফুলতলা গ্রামে মো. মোজাহিদুল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। ১৫ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রাফসান নামের এক যুবকের মৃত্যু হয়। এছাড়া ১৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার পাঁচ বছর বয়সী শিশু সিরাজুল মনিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

​চট্টগ্রামের সিভিল সার্জনের তথ্য অনুসারে, বর্তমানে সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪২৭ জন। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতেও শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »