মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র? রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক সীতাকুণ্ডে মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৫ মাসের শিশুকে নিয়ে কারাবাস: তদন্ত প্রতিবেদনের মারপ্যাঁচ ও প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় ডিবির একটি টিম নিবিড় তদন্ত ও ধারাবাহিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় এলজি, এয়ারগান ও রক্তমাখা চাপাতিসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

​গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে আটটার দিকে রাউজান থানাধীন উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় মোহাম্মদ করিমকে প্রকাশ্যে হত্যা করা হয়। জানা যায়, সিএনজিযোগে আসা একদল সন্ত্রাসী করিমকে ঘিরে ধরে গুলি চালায়। পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও ঘাড়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। নিহত মোহাম্মদ করিম রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের বাসিন্দা হলেও আমান বাজার এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে চুরি, মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে।

​পুলিশের তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন আগে জনৈক পারভেজের মামা আজগরের একটি মোটরসাইকেল চুরি হয়। পারভেজ ওই চুরির জন্য করিমকে সন্দেহ করে এবং মোটরসাইকেলটি ফেরত দিতে চাপ দেয়। করিম তা অস্বীকার করলে পারভেজ ক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনার দিন সন্ধ্যায় পারভেজ কৌশলে সোর্সের মাধ্যমে করিমকে কেরানিহাট বাজার এলাকায় ডেকে নিয়ে আসে। সেখানে পারভেজসহ অন্য আসামিরা মিলে তাকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

​তদন্তের একপর্যায়ে সিএমপির চাঁদগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে সৈয়দ মোহাম্মদ শুক্কুর (২৭) ও মোড় জাবেদ (২৮)-কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যানুযায়ী, রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকায় পলাতক আসামি পারভেজের পরিত্যক্ত গরুর ফার্মে অস্ত্র লুকিয়ে রাখা হয়।

​পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে আসামিদের নিয়ে ওই ফার্মে অভিযান চালিয়ে সিমেন্টের গামলার ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র ও আলামত উদ্ধার করা হয়। একই অভিযানে হাটহাজারী থানাধীন দক্ষিণ মাদার্শা এলাকা থেকে মো. সেলিম (৫০) ও মো. আলামিন (২৯)-কে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত আলামত:

  • ​একটি লোহার তৈরি দেশীয় এলজি
  • ​একটি দেশীয় এয়ারগান
  • ​২ রাউন্ড ১২ বোরের সীসা কার্তুজ
  • ​একটি চাপাতি
  • ​একটি লোহার গ্রিল কাটার

গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়:

১. মো. সেলিম (৫০): উরকিরচর ইউনিয়ন, রাউজান। (তার বিরুদ্ধে ১টি চুরির মামলা রয়েছে)

২. সৈয়দ মোহাম্মদ শুক্কুর (২৭): উরকিরচর ইউনিয়ন, রাউজান।

৩. মো. জাবেদ (২৮): উরকিরচর ইউনিয়ন, রাউজান। (তার বিরুদ্ধে ১টি অপহরণ মামলা রয়েছে)

৪. মো. আলামিন (২৯): উরকিরচর ইউনিয়ন, রাউজান। (তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ২টি মামলা রয়েছে)

​মামলার মূল অভিযুক্ত মো. পারভেজ (৪৫)-এর বিরুদ্ধে রাউজান থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। পলাতক পারভেজসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »