শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসলাম চৌধুরী: বিএনপি বাংলাদেশি ভাবধারার ধারক ও বাহক সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, পৌরসভা গেটে আসলাম চৌধুরীপন্থীদের সমাবেশ সীতাকুণ্ডে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মন্দিরের ত্রিশূল চুরি করে পালানোর পথে হিন্দু যুবক গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি

​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয় পর্যায়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

​বৃহস্পতিবার সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সংঘটিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার তীব্র নিন্দা জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​লিখিত বক্তব্যে কাজী সালাউদ্দিন বলেন, বিগত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বানচাল করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বর্বরতার সৃষ্টি করেছে। নিরীহ নেতাকর্মীদের ওপর ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এসব দুষ্কৃতকারীকে দ্রুত চিহ্নিত করে দলীয় ও সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য শীর্ষ নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

​বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস নেতাকর্মীদের মাঝে নতুন সাহসের সঞ্চার করেছে। যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা বিএনপি শক্তহাতে মোকাবিলা করবে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দলটির নেতাকর্মী ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সামছুদ্দোহা, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মনির, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এ. মিল্টন রহমান, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য মোহাম্মদ আলী, কবি নুরুন্নবী, মো. সালাম, মোহাম্মদ গোলাম শাহরিয়ার চৌধুরী এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »