মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মন্দিরের ত্রিশূল চুরি করে পালানোর পথে হিন্দু যুবক গ্রেপ্তার সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি: মেধার স্বীকৃতি পেল ৮০ শিক্ষার্থী লতিফপুরে মাদকবিরোধী সমাবেশ: কঠোর হস্তক্ষেপে মাদক নির্মূল করা হবে—ওসি কামরুজ্জামান দাকোপে নলিয়ানে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন দাকোপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মন্দিরের ত্রিশূল চুরি করে পালানোর পথে হিন্দু যুবক গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

​একটি মন্দির থেকে পিতলের ত্রিশূল ও দানবাক্সের টাকা চুরির অভিযোগে নয়ন চন্দ্র নাথ ওরফে নয়ন দেবনাথ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ত্রিশূলের একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

​গ্রেপ্তার নয়ন চন্দ্র নাথ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবীল এলাকার সুনীল চন্দ্র নাথের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় বসবাস করেন।

​পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার দুপুর থেকে বিকেলের মধ্যে গহিন পাহাড়ি এলাকায় অবস্থিত শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরের একটি পিতলের ত্রিশূল নিয়ে যাওয়ার পাশাপাশি দানবাক্স ভেঙে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা চুরি করা হয়।

​চুরির খবর পাওয়ার পর পুলিশকে বিষয়টি জানানো হলে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে অভিযান শুরু হয়। জেলা পুলিশের তদারকিতে বিভিন্ন এলাকায় অভিযান চালানোর একপর্যায়ে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় সন্দেহভাজন নয়ন চন্দ্র নাথের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চন্দ্র নাথ মন্দিরে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ভক্তের বেশে মন্দিরে প্রবেশ করে সুযোগ বুঝে ত্রিশূল নিয়ে যান এবং পরে দানবাক্স ভেঙে টাকা চুরি করেন। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অতীতেও বিভিন্ন মন্দিরে চুরির অভিযোগ থাকার তথ্য পেয়েছে পুলিশ।

​মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মামলার বাদী শিমুল কুমার নাথ জানান, চুরি যাওয়া ত্রিশূলটি পিতলের তৈরি এবং এর আনুমানিক মূল্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা। রোববার ব্রাহ্মণ পূজা শেষে মন্দির ফাঁকা হওয়ার সুযোগে দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।

​তিনি বলেন, ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করেন। ফলে অল্প সময়ের মধ্যেই সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার এবং ত্রিশূল উদ্ধার করা সম্ভব হয়।

​পুলিশের এক কর্মকর্তা জানান, মন্দিরে চুরির ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা নিয়ে মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কিছুটা ক্ষোভ তৈরি হয়েছিল। অভিযুক্তকে গ্রেপ্তারের পর তারা প্রথমে মামলা করতে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও পরে পুলিশের অনুরোধে মামলা দায়ের করা হয়।

​সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় নয়ন চন্দ্র নাথকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »