মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মন্দিরের ত্রিশূল চুরি করে পালানোর পথে হিন্দু যুবক গ্রেপ্তার সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি: মেধার স্বীকৃতি পেল ৮০ শিক্ষার্থী লতিফপুরে মাদকবিরোধী সমাবেশ: কঠোর হস্তক্ষেপে মাদক নির্মূল করা হবে—ওসি কামরুজ্জামান দাকোপে নলিয়ানে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন দাকোপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কাইয়ুণ চৌধুরী, সীতাকুণ্ড:

সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক আসিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফা ছিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান মিয়া, মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ রোখসানা আক্তার, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, আইনজীবী ও সাংবাদিক মো. নাসির উদ্দিন, রোজ গার্ডেন একাডেমির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, এস এ চৌধুরী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান এবং সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক নাসরিন নাহার।

​এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. খোরশেদ আলম, অধ্যাপক কানিজ সদরুন নেসা, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক কাজী রেজাউল করিম, সিনিয়র শিক্ষক বীরেন্দ্র নাথ ঘোষ, অরুণা পলি, শুভ চৌধুরী, মাহমুদুল ইসলাম, অমিত চৌধুরী, রায়হান ইসলাম, আফিয়া খাতুন, ইসরাত জাহান রুনা, কামরুন নাহার, কায়সার হাসান ও অভিভাবক কাজী নাজিমসহ অনেকে।

​প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী বলেন, কৃতিশিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের নিজেদের নয়; এটি শিক্ষক ও সচেতন অভিভাবকদেরও সাফল্য। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা এই বিদ্যাপীঠে কৃতিত্বের স্বাক্ষর রেখেছ। আগামী দিনেও এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে সকলের সহযোগিতা অপরিহার্য। এই বিদ্যাপীঠের যেকোনো প্রয়োজনে আমার সহযোগিতা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »