বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসলাম চৌধুরী: বিএনপি বাংলাদেশি ভাবধারার ধারক ও বাহক সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, পৌরসভা গেটে আসলাম চৌধুরীপন্থীদের সমাবেশ সীতাকুণ্ডে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মন্দিরের ত্রিশূল চুরি করে পালানোর পথে হিন্দু যুবক গ্রেপ্তার সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি: মেধার স্বীকৃতি পেল ৮০ শিক্ষার্থী লতিফপুরে মাদকবিরোধী সমাবেশ: কঠোর হস্তক্ষেপে মাদক নির্মূল করা হবে—ওসি কামরুজ্জামান দাকোপে নলিয়ানে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন দাকোপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসলাম চৌধুরী: বিএনপি বাংলাদেশি ভাবধারার ধারক ও বাহক

  • আপডেট সময়ঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বকীয়তা, আত্মপরিচয় এবং মাথা উঁচু করে গৌরবময় অভিযাত্রার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। ধীরে ধীরে বিএনপি এদেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধির একমাত্র বিশ্বস্ত ঠিকানার পাশাপাশি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, এফসিএ।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌর সদরে অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল র‍্যালি ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করে আপসহীন নেত্রীর উপাধি পেয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে অনন্য অনুকরণীয় রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছিল।

​শহীদ জিয়া ও বেগম জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশকে পুনরায় স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করেছেন। তাঁর মেধাবী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মানবিক ও পরিবর্তিত রাজনীতির রোল মডেলে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

​সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপি আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, বদিউল আলম বদরুল, দিদারুল ইসলাম মাহমুদ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চেয়ারম্যানসহ পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

​সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি সীতাকুণ্ড পৌর সদর প্রদক্ষিণ করে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »