
খুলনা সংবাদদাতা:
খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের অবসরজনিত কারণে এক অশ্রুসিক্ত ও হৃদয়ছোঁয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনের কর্মনিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায়ী সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলার সহকারী শিক্ষা অফিসার সমির দাস। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বণ্যা শিকদার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়। অনুষ্ঠানের প্রথম পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাজুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডারথী পাটয়ারী, শ্যামা প্রসাদ গাইন, চন্দ্র শেখর রায়, শিক্ষক অশোক মণ্ডল, সাংবাদিক প্রীতিশ কুমার রায়, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম খান, তুষার দাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমা সাহা, দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়, শিক্ষক যুথী রায়, সিমাবালা মণ্ডল, সালমা খাতুন ও ভবতোষ বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, একজন শিক্ষকের কর্মজীবন থেকে আনুষ্ঠানিক অবসর গ্রহণ কেবল দাপ্তরিক প্রক্রিয়া নয়; এটি একটি দীর্ঘ সাধনার সমাপ্তি ও নতুন জীবনের সূচনা। মলয় কুমার রায়ের আদর্শ ও কর্মজীবন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply