শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের পাথরী ঘোনা ৮নং সমাজে মাদক নির্মূল কমিটি গঠন লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নির্মাণকাজ: অভিযোগের পর তদারকি জোরদার, নিয়ম মেনেই কাজ চলছে

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নিরাপত্তাপ্রাচীর ও গেট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠার পর তদারকি জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার পর নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রেখে সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় কিছু অংশে ত্রুটি ধরা পড়ায় সেগুলো ভেঙে পুনরায় নির্মাণের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে নিয়ম মেনেই কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

​জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, “নির্মাণকাজে অনিয়মের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঠিকাদারকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিলাম। পরে সরেজমিনে গিয়ে দু-একটি জায়গায় ত্রুটি লক্ষ করি। সেগুলো ভেঙে পুনরায় ঠিক করার নির্দেশনা দিয়ে এসেছি।”

​তিনি আরও বলেন, “বর্তমানে নিয়মমাফিকভাবেই কাজ চলছে। আমাদের সাইট ইঞ্জিনিয়ার ও মৎস্য প্রজনন কেন্দ্রের ব্যবস্থাপক নিয়মিত কাজের অগ্রগতির রিপোর্ট দিচ্ছেন। তারপরও কাজে কোনো গাফিলতি পাওয়া গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

​মৎস্য প্রজনন কেন্দ্রের ব্যবস্থাপক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মুতাসিম বিল্লাহ বলেন, “এখানে যে কাজটি হচ্ছে, তা নিয়মতান্ত্রিকভাবেই হচ্ছে। প্রকাশিত অভিযোগটি সঠিক নয়।”

​তিনি জানান, নির্মাণকাজ বিষয়ে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করেছেন এবং প্রকল্পের বিষয়ে বিস্তারিত অবগত রয়েছেন।

​সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার মধ্যবর্তী এলাকায় প্রায় সাড়ে ৬ একর জায়গাজুড়ে বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রটি অবস্থিত। কেন্দ্রটির নিরাপত্তা জোরদার করতে বর্তমানে নিরাপত্তাপ্রাচীর ও গেট নির্মাণের কাজ চলছে, যা বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ‘গ্রীন ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

​এর আগে দরপত্রের শর্ত না মানা, পুরোনো দেয়ালের ওপর নতুন গাঁথুনি দেওয়া এবং কলাম নির্মাণে পুরোনো রড ব্যবহারের মতো বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শন করে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে পুনরায় নির্মাণের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

​এদিকে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল রানা উত্থাপিত অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, অনৈতিক চাহিদার বিষয়কে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে তার দাবির পক্ষে স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

​সরকারি অর্থে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ তদারকির মাধ্যমে কাজটি নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হবে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »