মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে বিএনপির চেক বিতরণ সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা: ব্যবসায়ী নিহত, ১২ গরু মারা গেছে চন্দনাইশে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নিহত ১০ শ্রমিকের পরিবার পেল ক্ষতিপূরণের চেক আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি: খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও রক্তদাতাকে সম্মাননা পতেঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে পরকীয়ার জেরে রোহিঙ্গা স্বামীর হাতে স্ত্রী খুন ইয়ার্ডের ছাড়পত্রের মেয়াদ না থাকায় ৫ লাখ টাকা জরিমানা সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকমুক্ত সমাজ মানেই সুস্থ সমাজ’—ওসি মহিনুল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা: ব্যবসায়ী নিহত, ১২ গরু মারা গেছে

  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আব্দুস সালাম (৬০) নামের এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ঘটনাস্থলেই ছয়টি মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় থানায় নেওয়ার পর আরও ছয়টি জবাই করা হয়। বাকি ছয়টি গরু চিকিৎসাধীন রয়েছে।

​সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয়রা জানান, গরুবাহী ট্রাকটি চট্টগ্রামের দিকে যাওয়ার সময় শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকে থাকা আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

​দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি ঘটনাস্থলেই মারা যায়। বাকি ১২টি গরু উদ্ধার করে সীতাকুণ্ড থানায় নেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত ছয়টি গরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়দের উপস্থিতিতে ও পুলিশ প্রশাসনের সহায়তায় সেগুলো জবাই করা হয়। পরে স্থানীয়দের কাছে এসব গরুর মাংস চার লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

​দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে। নিহত আব্দুস সালামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়া পালং মাদবরপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত মীর আহমদ।

​কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে, যা পরে পুলিশের প্রচেষ্টায় স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »