শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে পরকীয়ার জেরে রোহিঙ্গা স্বামীর হাতে স্ত্রী খুন ইয়ার্ডের ছাড়পত্রের মেয়াদ না থাকায় ৫ লাখ টাকা জরিমানা সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকমুক্ত সমাজ মানেই সুস্থ সমাজ’—ওসি মহিনুল সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৪ হবিগঞ্জে ব্যাংক ও বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার সীতাকুণ্ড ডিগ্রি কলেজের গভর্নিং বডির ২৬৩তম সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনার কারণ নির্ণয়ে ১১ সদস্যের তদন্ত কমিটি, ৫ কর্মদিবসে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

পতেঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ

​পতেঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​২১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় নগরীর একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি কাইয়ুম উদ্দিনের সভাপতিত্বে এবং পতেঙ্গা থানা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু জাফর।

​সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব অ্যাডভোকেট আজিজ, পতেঙ্গা থানা বিএনপি নেতা মোহাম্মদ কাজী ইসমাইল, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলহাজ্ব জাহিদ, চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নাছিরুল আনোয়ার মানিক, বন্দর থানা তাঁতি দলের সদস্য সচিব নাছির উদ্দিন আখন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রাজ চৌধুরী, পতেঙ্গা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক রায়হান, পতেঙ্গা থানা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এমদাদুল হোসেন আমজাদ, কাউন্সিলর প্রার্থী শামীমা শামু এবং মহিলা নেত্রী জলি। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ রাষ্ট্রক্ষমতায় রয়েছে এবং এটি দলের একটি সুসময়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, দলের দুঃসময়ের তৃণমূলের ত্যাগী নেতারা আজ যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না।”

​সভা শেষে কারানির্যাতিত ত্যাগী নেতাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »