শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নির্মাণকাজ: অভিযোগের পর তদারকি জোরদার, নিয়ম মেনেই কাজ চলছে চট্টগ্রাম মহানগর ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল কুয়েতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামালের মৃত্যু, মরদেহ আসছে আগামীকাল নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ: “বিলুপ্ত কমিটি পুনর্বহালে সাংগঠনিক গতিশীলতা বাড়বে” চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জলাবদ্ধতা নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে

  • আপডেট সময়ঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

অপরিকল্পিত নগরায়ন এবং কিছু সুবিধা বাদীর মাধ্যমে পরিচালিত নাগরিক কর্মকাণ্ড আর ফেইসবুক মার্কা উন্নয়নে দেশ ও জনগণের কোন উপকারে আসেনি।

দীর্ঘ দুই-আড়াই বছর যাবৎ খাল খনন, খাল উদ্ধার করে সিডিএ কতৃক বৃহৎ প্রকল্পের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থায় কাজ করার কথা চলমান থাকলেও সী-বীচ রোডের দুই পাশের খাল বা ড্রেনেজ ব্যবস্থা একটি সংস্থা দ্বারা পরিচালিত।

কাজের কাজ কিছুই হয়নি বরং ড্রেনের কাজের জন্য বাঁধ দেওয়ায় স্বাভাবিক পানি চলাচলও করছে না। মূলত কাজের তদারকি এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের অদূরদর্শীতা ও অবহেলায়ই পতেঙ্গা বাসীর জনদুর্ভোগ চরমে।

তবে জলাবদ্ধতা নিরসনে সবার আগে আমাদের নগরবাসীকও সচেতন হতে হবে।

চট্টগ্রাম নগরীর ৪০ নং ওয়ার্ডের ক্ষেত্রেও একই অবস্থা, দখলকৃত খাল উদ্ধার না করলে এবং সাগরের সাথে সম্পৃক্ত স্যুইচগেইট পুননির্মাণ না করলে যতই বাজেট দেওয়া হউক না কেন পুরো মুসলিমাবাদ এলাকা পানিতে ডুবে থাকবেই।
৭ নম্বর খাল, হিন্দুপাড়া, ধুমপাড়া আংশিক এর ক্ষেত্রেও বিশেষ মহলের কারণে জায়গা চাপমুক্ত করতে না পারলে জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে না।

সামাজিক দায়বদ্ধতার কারণে পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের সভাপতি হিসেবে আমি
পতেঙ্গা এলাকার জনদুর্ভোগের
সত্য ও বাস্তবচিত্র বার বার বিভিন্ন গণমাধ্যম তুলে ধরেছি।

বিশেষ করে চট্টগ্রাম নাগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠন সমূহের প্রতিনিধি নিয়ে একটি কমিটি করে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণে কাজ করার পরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রয়োজনে পতেঙ্গার বৃহত্তম স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কঠোর কর্মসূচি দিতে হবে।

পতেঙ্গাবাসী বিশ্বাস করে বর্তমান বিএনপি সরকারের আমলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদত হোসেন ও সিডিএ এর চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »