শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নির্মাণকাজ: অভিযোগের পর তদারকি জোরদার, নিয়ম মেনেই কাজ চলছে চট্টগ্রাম মহানগর ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল কুয়েতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামালের মৃত্যু, মরদেহ আসছে আগামীকাল নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে ৪৬ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির ৪৬ নম্বর সাংগঠনিক ওয়ার্ড শাখা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনা এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের দিকনির্দেশনায় শুক্রবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় শুকনো খাবার ও জরুরি সহায়তা বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

​শুক্রবার সকালে নগরীর কে-ব্লক, সোনালী আবাসিক, বসুন্ধরা আবাসিক ও হালিশহর এলাকার পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় খাদ্যপণ্য।

​ত্রাণ বিতরণকালে ৪৬ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির নেতা শাহাবুদ্দিন শরীফ বলেন, “দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের সার্বিক দিকনির্দেশনায় আমরা পানিবন্দী মানুষের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছি। মানুষের কষ্ট দূর না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

​দুর্যোগের এই মুহূর্তে রাজনৈতিক কর্মীদের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »