শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ

শঙ্খনদীর প্রবল স্রোতে রাতের অন্ধকারে জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে গিয়ে নৌকা থেকে পড়ে আবদুল আলম (৩৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ ৯ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে শঙ্খনদীর কাটগড় বিওসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আবদুল আলম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইঙ্গাপাড়া এলাকার ভেট্টা মিয়ার ছেলে। পেশায় রিকশাচালক আলমের আবদুল মজিদ (১০) ও আবদুল লতিফ (৮) নামের দুটি মাদ্রাসা পড়ুয়া ছেলে রয়েছে।

নিখোঁজ আবদুল আলমের বড় ভাই নুরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দা মোরশেদ, কাদের ও ফরমান তাঁদের জানান যে, রাতে শঙ্খনদী থেকে কাঠ সংগ্রহ করার জন্য আবদুল আলম তাঁদের সঙ্গে নৌকা নিয়ে নদীতে নেমেছিলেন। কাঠ সংগ্রহের একপর্যায়ে ভোর ৪টার দিকে আবদুল আলম নৌকার গলুই (মাথা) থেকে হঠাৎ নদীতে পড়ে যান এবং প্রবল স্রোতে তলিয়ে যান। সহযাত্রীরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জসীম উদ্দীন জানান, শঙ্খনদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে আবদুল আলম নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজ যুবককে খুঁজে পেতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »