শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

‘ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু বায়েজিদ সাংবাদিক ফোরামের (বিএসএফ)

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

‘ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসবাসরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে ‘বায়েজিদ সাংবাদিক ফোরাম (বিএসএফ)’।

​গত ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

​সভায় সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আহমদ শাহিনকে আহ্বায়ক এবং বার্তা সংস্থা ‘খবর বাংলা’র নির্বাহী সম্পাদক মো. মুজিব উল্ল্যাহ্ (তুষার)-কে সদস্য সচিব করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দৈনিক বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম ব্যুরো প্রধান মাসুদ আলম সাগর, বিজয় টেলিভিশনের রিপোর্টার মো. মহিউদ্দিন আরিফ, সিটি ট্রিবিউনের (Ctg Tribune) নির্বাহী সম্পাদক আয়াজ আহম্মদ সানি, প্রিয়স্বদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আব্দুস সবুর এবং দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার ফজলুল করিম নাহিদ।

​নবগঠিত এই ফোরামের প্রধান উপদেষ্টা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও কবি কামাল পারভেজ। এ ছাড়া একুশে টিভির সাবেক সহকারী বার্তা প্রযোজক মাজহারুল ইসলাম এবং বাংলা টিভির সিনিয়র রিপোর্টার সোহেল মাহমুদকে সংগঠনটির উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ ২১ বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. রাসেদ, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার মুহাম্মদ আমির হোসাইন, দৈনিক ইনফো বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মাইন উদ্দিন সাগর, বাংলা টিভির ইমন, পাঠককণ্ঠের মো. হাফিজুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন মানিক, মো. কাউসার, দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার শান্ত ইসলাম দিপু প্রমুখ।

​সংগঠনের আহ্বায়ক আলী আহমদ শাহিন বলেন, বায়েজিদ এলাকায় বসবাসকারী পেশাদার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক নেটওয়ার্ক গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।

​সদস্য সচিব মো. মুজিব উল্ল্যাহ্ তুষার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সারাদেশের সাংবাদিকদের সঙ্গে সেতুবন্ধন তৈরিতে বিএসএফ কাজ করবে।

​নেতৃবৃন্দ আরও বলেন, এই ফোরাম কেবল নামসর্বস্ব সংগঠন হবে না। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত কর্মশালা আয়োজন এবং বায়েজিদ বোস্তামী এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ভূমিকা রাখাই হবে বিএসএফ-এর অন্যতম অঙ্গীকার। সভায় নবগঠিত কমিটির সদস্য বাড়ানোর বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »