
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রামের সীতাকুন্ডে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ট্রাভেল এণ্ড ট্যুারস্ এর আয়োজনে শনিবার সকালে পৌর সদরের হাজেরা কমিউনিটি সেন্টারে উক্ত হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে ও সাদেক মাস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদিকের সঞ্চলনায় অনুষ্ঠিত হজ্ব কাফেলা প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশে হজ্বের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বিস্তারিত আলোচনা করেন জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ও ট্রাভেল এন্ড ট্যুরস্ এর পরিচালক জিয়া উদ্দিন বাবলু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক। বক্তব্য রাখেন মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা নুরুন্নবী, মাওলানা আবদুল হালিম হেলালী, কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সেলিম জাহাঙ্গীর, এ কে এম মসিউদদৌলা, এডভোকেট আবু হায়দার মোহাম্মদ নাছির।
অনুষ্ঠানের শেষ পর্যাযেউপস্হিত হয়ে অংশগ্রহন করেন জামায়াতে ইসলাম থেকে এমপি প্রার্থী মোঃ আনোয়ার সিদ্দিকী চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাোরানা মিজানুর রহমান,সেক্রেটারী মোঃ তাহের, সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরী,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দীন ভূইয়া,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সহ সভাপতি নুর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply