মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বিনামূল্যে কমিউনিটি পর্যায়ে ৬৪০ টি গবাদি পশুর টিকা প্রদান কর্মসূচী সম্পন্ন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে আনন্দ-সিপ এনজিও’র জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প” এর আওতায় বিনামূল্যে কমিউনিটি পর্যায়ে গরুর খুরারোগ ও ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে গবাদি পশুর টিকা প্রদান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া ।এতে আরও উপস্থিত ছিলেন আনন্দ-সিপ কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু হানিফ, আনন্দ সিপ ট্রেনিং অফিসার মোঃ হাসানুজ্জামান, ফিল্ড অফিসার মোঃ তরিকুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ। মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে সাগর পাড়ে গবাদি পশু লালন-পালন সংখ্যা অধিক। এ জন্য এ এলাকায় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আওতায় মোট ৬৪০ টি গবাদি পশু-গরুর খুরারোগ ও ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বক্তব্যে বলেন, গরুর খুরারোগ প্রতিরোধে অবশ্যই গরুকে বছরে ৩ বার খুরারোগের টিকা প্রদান করতে হবে । যদিও আমরা অনেক সময় খুব রিমোট এলাকায় গিয়ে এই ধরনের টিকা কার্যক্রম করা সম্ভব হয়ে উঠে না। আনন্দ-সিপ কে ধন্যবাদ জানায় উনারা একেবারে রিমোট এলাকায় এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছে।আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ঠ দক্ষতার সাথে পরিবার উন্নয়নের কাজ করে যাচ্ছে। আমি চেষ্টা করি উনাদের এ ধরনের উন্নয়ন কাজে সব সময় পাশে থাকতে। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্রদের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ জানান আনন্দ-সিপকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »