সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ উদযাপন

  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ উদযাপিত হয়েছে।
২৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এই প্রদর্শনী মেলা আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সীতাকুণ্ড। প্রথমে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যেমে ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃফখরুল ইসলাম ও সভাপতি প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া। এতে প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ প্রিয়ংকা চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ জোতাছিম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন,উপপরিচালক(ভারপ্রাপ্ত)সরকারী মুরগী উন্নয়ন মোহাম্মদ আয়াজ বিল্লাহ,হিসাব রক্ষণ কর্মকর্তা বাবলু দাশ,উপজেলা প্রকৌশলী মোঃআলমগীর বাদশাহ প্রমুখ।
কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আত্মকর্মসংস্থান সৃষ্টি টেকসইভাবে দারিদ্র্য বিমোচন সহ প্রাণিজ আমিসের চাহিদা পূরণ খাদ্য পুষ্টি নিরাপত্তা এবং সর্বোপরি দেশের সাধারন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের খুব কাছাকাছি। প্রাণিসম্পদ খাতে গরু-ছাগল ,মহিষ,হাঁস মুরগি ইত্যাদি পালন দারিদ্র বিমোচনের গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং চালিকাশক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে ২৬ নভেম্বর ২০২৫ থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অত্যান্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য সামনে রেখে সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কতৃক আয়োজিত “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫” এ ইপসা’র কৃষি ইউনিট ভুক্ত “প্রাণিসম্পদ খাত” অংশগ্রহণ করেছে এবং সংস্থা হিসেবে এককভাবে অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করে, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে ইপসা’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন সীতাকুণ্ড এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন, আরএমটিপি’র প্রজেক্ট ম্যানেজার ডাঃ ইমাম মোঃ আবু হেনা সজীব ও কৃষি ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম সরোয়ার। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সদস্য পর্যায়ে পেকিন হাস খামারী এবং পাঠা পালন খামারি পুরস্কার অর্জন করেন। আমাদের দেশীয় জাত সংরক্ষণ প্রাণিসম্পদ উন্নয়ন আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারী বান্ধব সেবা সম্প্রসারণ কে আরও শক্তিশালী করায় এই উদযাপনের মূল উদ্দেশ্য। উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ইপসার কৃষি ইউনিটভুক্ত প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রযুক্তি ভিত্তিক উপস্থাপনার ও মাঠ পর্যায়ে উদ্যোক্ত সহায়তা করন প্রক্রিয়াকে প্রশংসা করে বলেন এটি একটি যোগ উপযোগী আধুনিক প্রাণিসম্পদ প্রদর্শনী- মেলা হয়েছে। এখানে সকল ধরনে প্রাণিসম্পদ গরু-ছাগল ,মহিষ,হাঁস মুরগি ইত্যাদি পালনের মাধ্যেমে উদ্দ্যেক্তা সৃষ্টি করা হয়েছে এবং তারা নিজে নিজে কর্মসংস্থান তৈরী করেছে যা দেখে খুব ভালো লেগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »