শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কলিম উদ্দিন আহমেদ মিলন

  • আপডেট সময়ঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,
অতীতের নানাবিধ রাজনৈতিক ষড়যন্ত্র ও বৈষম্যের কারণে দীর্ঘদিন ধরে উন্নয়ন-বঞ্চিত ও অবহেলিত ছাতক-দোয়ারার কাঙ্ক্ষিত উন্নয়নই আমার জীবনের সাধনা ও মূল লক্ষ্য।

(রোববার ১০ নভেম্বর ) বেলা ২টায় ছাতক শহরস্থ নিজ বাসভবনে ছাতক প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মিলন বলেন, দক্ষিণাঞ্চলসহ পুরো ছাতক ও দোয়ারাবাজার উপজেলার যোগাযোগ ব্যবস্থা আজ প্রায় বিধ্বস্ত। রাস্তাঘাট ভেঙে চুরে অনুপযোগী হয়ে পড়েছে। পথচারী ও যানবাহন চলাচল প্রায় অসম্ভব। চিকিৎসা ও শিক্ষার মানোন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমলালেবু, তেজপাতা, চুন, চুনাপাথর ও বোল্ডার পাথরের ব্যবসা-বাণিজ্যে ব্রিটিশ আমল থেকেই বৃহত্তর ছাতকের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে ছিল। সঠিক নেতৃত্বের অভাব ও বৈষম্যের কারণে সেই ঐতিহ্য আজ অনেকাংশেই হারিয়ে গেছে।

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে সংস্কার করে ক্যাবল কার সংযোগের মাধ্যমে এটিকে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত করা সময়ের দাবি। পাশাপাশি মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টর হেডকোয়ার্টার বাঁশতলা হকনগরকে আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে আকর্ষণীয় পর্যটন এলাকায় রূপান্তর করা প্রয়োজন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ-সভাপতি বদরউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু,সুনামগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য সামছুল হক নমু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কমিশনার জসিম উদ্দিন সুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »