সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কারাগারে উন্নত খাবারা ,নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশের হাছনদণ্ডীতে নিহত মোয়াজ্জিনের পরিবারকে দুবাই প্রবাসীদের অটোরিকশা উপহার

  • আপডেট সময়ঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ হাছনদণ্ডী দেওয়ান হাট এলাকায় ‘দেওয়ানহাট পশ্চিম জামে মসজিদ’ এর সহকারী ইমাম হিসেবে বিগত ৮ বছর ধরে মসজিদের খেদমত করে আসছেন হাছনদন্ডী এলাকার মৃত মাওলানা জমির উদ্দিন এর ছেলে মাওলানা মহিউদ্দিন ফারুক।

গত ২২ আগস্ট জুমার নামাজের আগে মসজিদ পরিষ্কার-পরিচ্ছনতার কাজ করার সময় ছাদ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন মাওলানা মহিউদ্দিন ফারুক। পরদিন ২৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

তাঁর মৃত্যুর পর তাঁর ১১ বছর বয়সী ছেলে আবতাহী ও ৭ বছর বয়সী মোস্তাকিম এবং ২ বছর বয়সী মেয়ে আকছাকে নিয়ে মানবেতর যীবন যাপন করছেলিন মরহুম মহিউদ্দিন ফারুকের স্ত্রী। তাঁর দুইটি ছেলে স্থানীয় হেফজখানায় পড়ছেন পবিত্র কুরআনের হাফেজ হওয়ার লক্ষ নিয়ে।

মরহুম মাওলানা মহিউদ্দিন ফারুকের পরিবারকে একটু স্বস্তি দিতে দুবাইতে কর্মরত ৪ নম্বর ওয়ার্ডের কয়েকজন মানবিক প্রবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁদের সম্মিলিত অনুদানের অর্থ দিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করা হয় মহিউদ্দিন ফারুকের পরিবারের জন্য।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে মরহুম মাওলানা মহিউদ্দিন ফারুকের দুই ছেলে আবতাহী ও মোস্তাকিমের হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রবাসী মো. মামুন, মো. সেলিম, মো. জালাল, মো. হাসান, মো. মিজান, জাহেদ, পারভেজ, আদিল ও মহিউদ্দিন ফারুকের ভাই নুরুদ্দীন ইউনুস প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »