সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ৭১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন,আজ থেকে শুরু

  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবকে আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটি নানা উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের দুর্গাপূজায় উপজেলার ৭১টি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ডপ পাহারায় সার্বক্ষণিকভাবে ৪০৮ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীর টহল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত তদারকিতে থাকবেন এবং প্রতিটি ইউনিয়ন প‌রিষ‌দের ট্যাগ অফিসারদেরও দায়িত্ব প্রদান করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম আমাদের সময় কে জানান। এ ছাড়া উপজেলা প্রশাসন একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে, যেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর ৬ষ্ঠীর মাধ‌্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ইতিমধ্যে মহালয়ার মাধ্যমে প্রতিমা স্থাপন পরবর্তী সকল কাজ শেষ হয়েছে। প্রতিটি পূজা মন্ডপ সাজানো হয়েছে নান্দনিক আলোকসজ্জায়। মন্ডপ ও ইউনিয়ন ভিত্তিক পূজা উদযাপন কমিটির সদস্যরা প্রতিমার তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু কনক ও সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাশ্রী আমাদের সময় কে জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশ্বস্ত করেন।এবার বাজি,পটকা,ফুটানো,নেশা পান সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »