চট্টগ্রাম মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় পুলিশ পরিদর্শক নিহত

বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় জাহিদ ইকবাল (৪৫) নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ ইকবালের বাড়ি যশোর জেলায়। তিনি চুয়াডাঙ্গায় পুলিশের ডিএসবি শাখায় কর্মরত
রয়েছেন। এর আগে যশোর রানীসংকৈল থানার অফিসার ইনচার্জ ওসি হিসাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় জাহিদ ইকবালের বোন নার্গিস আক্তার গুরুতর আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা দেয় একটি হাইচ গাড়ি। এসময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে হাইচ গাড়িটিকে ধাক্কা দেয়। এতে হাইসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত অবস্থায় জাহিদ ইকবাল ও তার বোন নার্গিস আক্তারকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহিদ ইকবালকে মৃত ঘোষণা করেন এবং নার্গিস আক্তারকে চমেক হাসপাতালে প্রেরণ করেন

যোগাযোগ করা হলে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল (৪৫) একটি কালো হাইচ গাড়ি নিয়ে তাঁর আত্মীয় স্বজন সবাই মিলে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিলো। এসময় তাদের বহন কারী হাইস গাড়িটি নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে গাড়ির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় আর একটি দ্রুত গতির প্রাইভেটকার এসে হাইস গাড়িকে ধাক্কা দেয়। হাইস গাড়িতে থাকা এক পুলিশ সদস্য নিহত হন এবং ৫ যাত্রী আহত হয়েছে।

তিনি আরও বলেন, নিহত এবং আহতরা সবাই ভাই-বোন, ভাগিনা ভাগনি। নিহত জাহিদ ইকবালের মরদেহ এবং দূর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে জাহেদের মরদেহ হস্তান্তর করা হবে।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

13 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.