অর্থনৈতিক সংকটে পড়ে হতাশাগ্রহস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন মিঠুন দাস

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

রাজশাহীর ছেলে মিঠুন দাস (৩৫) কাজ করেন একটি কোম্পানীর এম আর হিসেবে। কোম্পানীর তিন লক্ষ টাকা হারিয়ে টাকা পরিশোধ,সংসার চালনা হিমশিম খেয়ে হতাশা গ্রহস্হ হয়ে পড়েন, শেষমেষ লাইভে এসে তার দুঃখের কথাগুলো প্রকাশ করে আত্মহত্যার পথ বেছে নিয়ে গতকাল মঙ্গলবার রাত ৯ টায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আশরাফ সিদ্দিকী প্রতিনিধি কে জানায়,
সীতাকুণ্ড হাসপাতালের পূর্বপাশে রেল লাইনে একজন আত্মহত্যা করেছে সংবাদ পেয়ে ঘটনাস্হলে গিয়ে দেখি এক যুবকের মৃত দেহ পড়ে আছে। তদন্ত শেষে লাশ মর্গে প্রেরণ করি। তার আইডি কার্ডে ঠিকানা রাজশাহী। নাম এম কে মিঠুন দাস (৩৫)। এই নামে ফেসবুক চার্জ করলে বেরিয়ে আসলো তার জীবনের অনেক দুঃখের কাহিনী।
‘এম কে মিঠুন ‘ফেসবুকে গতকাল সন্ধ্যায় একটি মন্দিরের সামনে লাইভে এসে সে বলছিল, গত বছর ডিসেম্বরে তার কোম্পানীর তিন লক্ষ টাকা হারিয়ে ফেলে। হারিয়েছে বললে কোম্পানী বিস্বাস করবেনা বলে মাসে মাসে পরিশোধ করতেছিল।এতে সে অভাবগ্রহস্হ হয়ে পড়ে,সংসারে নানান সমস্যা দেখা দেয়। আমি আর পারছিনা। এই জীবন আর চাইনা,লাইভে মা,বাবা,স্ত্রী সবার কাছে ক্ষমা চান তিনি। তাদের কে সরকার সহযোগীতা করার আহবান জানান। এসময় তিনি লাইভে অঝোরে কান্না করছিলেন আর বার বার ক্ষমা চাইছিলেন সবার কাছে।
ঠিকানানুযায়ী তার পরিবারের কাছে সংবাদ দেয়া হয়েছে।তারা আসলে মর্গে থেকে লাশ গ্রহন করতে বলা হয়েছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ তৃণমূল ও জাতীয় পর্যায়ে সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্বের জন্য দেশবাসী থাকিয়ে…

6 hours ago

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না

দিদার টুটুলঃ সীতাকুণ্ডের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ফেরদৌস আহমেদ মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী…

1 day ago

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ পুরাতন জাহাজ ব্যবসায়ী শওকত আলী চৌধুরী হংকং থেকে আমদামী করা পুরাতন জাহাজ…

2 days ago

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সাতকানিয়াস্থ নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে…

2 days ago

জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ বুধবার ( ০৩ জুন) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল…

2 days ago

দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪

খুলনা ব্যুরো- খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ধোপাদী এলাকায় নুর ইসলাম লস্করের নেতৃত্বে একটি অসহায় পরিবারের…

3 days ago

This website uses cookies.