কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
রাজশাহীর ছেলে মিঠুন দাস (৩৫) কাজ করেন একটি কোম্পানীর এম আর হিসেবে। কোম্পানীর তিন লক্ষ টাকা হারিয়ে টাকা পরিশোধ,সংসার চালনা হিমশিম খেয়ে হতাশা গ্রহস্হ হয়ে পড়েন, শেষমেষ লাইভে এসে তার দুঃখের কথাগুলো প্রকাশ করে আত্মহত্যার পথ বেছে নিয়ে গতকাল মঙ্গলবার রাত ৯ টায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আশরাফ সিদ্দিকী প্রতিনিধি কে জানায়,
সীতাকুণ্ড হাসপাতালের পূর্বপাশে রেল লাইনে একজন আত্মহত্যা করেছে সংবাদ পেয়ে ঘটনাস্হলে গিয়ে দেখি এক যুবকের মৃত দেহ পড়ে আছে। তদন্ত শেষে লাশ মর্গে প্রেরণ করি। তার আইডি কার্ডে ঠিকানা রাজশাহী। নাম এম কে মিঠুন দাস (৩৫)। এই নামে ফেসবুক চার্জ করলে বেরিয়ে আসলো তার জীবনের অনেক দুঃখের কাহিনী।
'এম কে মিঠুন 'ফেসবুকে গতকাল সন্ধ্যায় একটি মন্দিরের সামনে লাইভে এসে সে বলছিল, গত বছর ডিসেম্বরে তার কোম্পানীর তিন লক্ষ টাকা হারিয়ে ফেলে। হারিয়েছে বললে কোম্পানী বিস্বাস করবেনা বলে মাসে মাসে পরিশোধ করতেছিল।এতে সে অভাবগ্রহস্হ হয়ে পড়ে,সংসারে নানান সমস্যা দেখা দেয়। আমি আর পারছিনা। এই জীবন আর চাইনা,লাইভে মা,বাবা,স্ত্রী সবার কাছে ক্ষমা চান তিনি। তাদের কে সরকার সহযোগীতা করার আহবান জানান। এসময় তিনি লাইভে অঝোরে কান্না করছিলেন আর বার বার ক্ষমা চাইছিলেন সবার কাছে।
ঠিকানানুযায়ী তার পরিবারের কাছে সংবাদ দেয়া হয়েছে।তারা আসলে মর্গে থেকে লাশ গ্রহন করতে বলা হয়েছে।