হজ পালনে যে কাজগুলো আবশ্যক

আগামীকাল বুধবার ৩০ আগস্ট ২০১৭ ৮ জিলহজ হজের মূল কার্যক্রম শুরু হবে। আগামীকাল বুধবার জোহরের আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত সব হজযাত্রী তাবুর শহর খ্যাত মিনায় জোহরের নামাজ আদায় করবে।

হজের মূল কাজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য অপেক্ষায় থাকবে সেখানে। ৯ জিলহজ ফজর নামাজ পড়ে হজের জন্য (সম্ভব হলে) গোসল করে মিনা থেকেই রওয়ানা হবে আরাফার উদ্দেশ্যে।

সঠিকভাবে হজ সম্পাদনে হজের প্রস্তুতি গ্রহণের শুরুতেই হজ পালনেচ্ছুদের জন্য হজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেয়া জরুরি। যে কাজগুলো যথাযথ আদায় না করলে হজ হবে না।

আবার কিছু কাজ রয়েছে যেগুলো যথাযথ আদায় না করলে কুরবানি দেয়া আবশ্যক হয়ে যাবে। হজের গুরুত্বপূর্ণ আবশ্যক কাজগুলার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো-

>> হজের ফরজ
– হজের নিয়তে ইহরাম বেঁধে সেলাইবিহীন দুই কাপড় পরিধান করে তালবিয়া পড়া। আর মহিলাদের জন্য শালীন যে কোনো পোশাক পরিধান করা।
– ৯ জিলহজ আরাফাতের ময়দানে (কিছু সময়ের জন্য হলেও) অবস্থান করা। মনে রাখতে হবে, কোনো হজ পালনকারী যদি ৯ জিলহজ আরাফাতের ময়দানে উপস্থিত হতে না পারে তার হজ হবে না।
– তাওয়াফে জিয়ারত সম্পন্ন করা। এ তাওয়াফ ১০ জিলহজ থেকে ১২ জিলহজ সুর্যাস্তের আগে করতে হবে।
সতর্কতা
হজের কার্যক্রমগুলো নির্ধারিত সময়ে যথাস্থানে ধারাবাহিকতা রক্ষা করে আদায় করা ফরজের শামিল।

হজের ওয়াজিব
– সাফা ও মরাওয়া পাহাড়দ্বয়ে সাঈ করা।
– মুজদালিফায় অবস্থান করা।
– মিনায় ছোট, মধ্যম ও বড় জামারাতে ‘রমি’ বা কংকর নিক্ষেপ করা।
– কুরবানি করা। যারা বহিরাগত এবং যারা হজে কিরান ও তামাত্তু আদায় করেন।
– মাথা মুণ্ডন করা।
– মিকাতের বাইরে অবস্থানকারীদের জন্য পবিত্র নগরী মক্কায় প্রবেশের পর তাওয়াফে কুদুম আদায় করা।
– বিদায়ী তাওয়াফ করা।
– আরাফাতের ময়দানে জোহর-আসর এবং মুজদালিফায় ইশার সময় মাগরিব ও ইশা আদায় করা।
– ১০ জিলহজ রমি করা, কুরবানি এবং মাথা মুণ্ডনে ধারাবাহিকতা রক্ষা করা।

সতর্কতা
– কোনো কারণে হজের কোনো ফরজ যদি তরক হয় বা ছুটে যায় তবে, পরে আবার হজ আদায় করতে হবে।
– আর যদি কোনো ওয়াজিব ছুটে যায় তবে ওয়াজিব তরক বা ছুটে যাওয়ার জন্য কুরবানি করতে হবে।

আল্লাহ তাআলা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ মেহমান হজ পালনেচ্ছুদেরকে যথাযথ ভাবে হজ সম্পাদনের তাওফিক দান করুন। সবাইকে হজে মাবরুর নসিব করুন। আমিন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

1 hour ago

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

1 day ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

2 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

2 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

3 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

5 days ago

This website uses cookies.