ব্যারন ট্রাম্পের পাশে দাঁড়ানোয় চেলসির প্রতি ম্যালানিয়ার কৃতজ্ঞতা

জনসমক্ষে টি-শার্ট ও শর্টস পরে ব্যারন ট্রাম্পের হাজির হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমে হওয়া সমালোচনার বিপরীতে চেলসি ক্লিনটন বলেছেন, ‘ব্যারন ট্রাম্পের শৈশব নিয়ে সংবাদমাধ্যমের নাক গলানো উচিত নয়।’ আর ব্যারনের প্রতি চেলসির এ সহমর্মিতার জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ফার্স্ট লেডি ম্যালানিয়া ট্রাম্প। ২২ আগস্ট এক টুইটার পোস্টে তিনি চেলসির প্রতি কৃতজ্ঞতা জানান।
ব্যারনের পোশাক নিয়ে ২১ আগস্ট সমালোচনায় মেতেছিল রক্ষণশীল সংবাদমাধ্যম ও ওয়েবসাইটগুলোই। ওই দিন ডেইলি কলার নামের একটি সংবাদমাধ্যম ‘ব্যারন ট্রাম্পের উচিত হোয়াইট হাউসের উপযুক্ত পোশাক পরিধান করা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটির লেখক ফোর্ড স্প্রিংগার ১১ বছর বয়সী ব্যারনের তীব্র সমালোচনা করেন। নিউজার্সি থেকে ওয়াশিংটন ডিসিতে মা-বাবার সঙ্গে যাওয়ার সময় ব্যারনের পরনে ছিল লাল টি-শার্ট ও খাকি হাফপ্যান্ট। আর এ পরিচ্ছদকেই তিনি ব্যারনের সমালোচনার জন্য যথেষ্ট মনে করেছেন। প্রতিবেদনটি প্রকাশের পর বিভিন্ন ওয়েবসাইট ও টুইটার পোস্টেও ব্যারনকে নিয়ে সমালোচনা শুরু হয়। আর এতেই চটেছেন চেলসি।
এক প্রতিক্রিয়ায় চেলসি বলেন, সংবাদমাধ্যম ও বিভিন্ন ব্যক্তির উচিত ব্যারনের সমালোচনা বন্ধ করা। নিজের মতো শৈশব অতিবাহিত করার সব অধিকার রয়েছে ব্যারনের।
স্বাভাবিকভাবেই চেলসির এ বক্তব্য ম্যালানিয়া ট্রাম্পকে খুশি করেছে। এক টুইটার পোস্টে তিনি লেখেন, ‘ধন্যবাদ চেলসি ক্লিনটন। নিজেদের মতো শৈশব কাটানোর বিষয়ে সব শিশুর প্রতিই আমাদের সমর্থন থাকা প্রয়োজন।’
ব্যারনের প্রতি চেলসির এ সমর্থন অবশ্য এই প্রথমবারই নয়। প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরপরই চেলসি বলেছিলেন, ‘সব শিশুর মতোই তারও (ব্যারনের) অধিকার রয়েছে শিশু হিসেবে থাকার।’

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.