শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা পেলেন বিএন্ডএফ কেয়ার-এর ১৫ লক্ষ টাকার বিনিয়োগ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড, ৪ সেপ্টেম্বর ২০২৫ইং,
ই-কমার্স সেক্টরে কাজ করা সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন উদ্যোক্তার মাঝে ১৫ লক্ষ টাকার বিনিয়োগ প্রদান করেছে বিএন্ডএফ কর্পোরেট।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত Entrepreneur Hunt 2025 এর গালা ইভেন্টে এ বিনিয়োগ প্রদান করা হয়।

বিএন্ডএফ কর্পোরেট-এর সম্মনিত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন বহদ্দা চৌধুরী সভাপতিত্বে ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ আশ্রাফুল আলম ভূঁইয়া এবং সঞ্চালনা ও আসিফ বিন ইউসুফ এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন লেখক ও শিক্ষাবিদ মাষ্টার নজির আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মাল হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী এবং বিএন্ডএফ কর্পোরেট-এর কান্ট্রি ডিরেক্টর মোঃ সাহেদ ইকবাল রিফাত।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন উদ্যোক্তাকে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৫ লক্ষ টাকার বিনিয়োগ প্রদান করা হয়। উদ্যোক্তাদের ভেরিফিকেশন তথ্য অনুযায়ী, কেউ বেকিং, কেউ অর্গানিক তেল উৎপাদন, অর্গানিক চাষাবাদ ও এগ্রো প্রোডাক্টস নিয়ে কাজ করছেন। এছাড়াও কয়েকজন প্রসাধনী ও জুয়েলারি সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

বিএন্ডএফ কর্পোরেট বিশ্বাস করে, এই বিনিয়োগ স্থানীয় উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং সীতাকুণ্ডের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »