জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে দুর্ধর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে
চন্দনাইশ থানা পুলিশ। গোপন সংবাদে ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মাহবুবুল আলমকে(৪২) গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন অস্ত্র-কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ-উত্তর হাশিমপুর রেল স্টেশন পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানায় পৃথক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত হলো চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছৈয়দাবাদ এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে মাহবুবুল আলম(৪২)।
চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার কাছ থেকে একটি এলজি ওয়ান শুটার ও দুইটি সীসা কার্তুজ, যার মধ্যে একটি কার্তুজ অস্ত্রের ভেতরে লোড অবস্থায় ছিল, অপরটি হাতে ছিল তা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানায় মামলা রয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
This website uses cookies.