Categories: রাজনীতি

সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখায় ছাত্রদলের কমিটিতে সাঃ সম্পাদক ছাত্রলীগের স্হান পাওয়ায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটিতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগের কর্মী একরামুল হক সিফাত কে ছাত্রদলের সাধারণ সম্পাদক ঘোষনা দেয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে সীতাকুণ্ডে।
ডিগ্রি কলেজের ছাত্রদলের নেতা কর্মীরা বৃহশপতিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল কলেজ বের করে বাজার প্রদক্ষিন করে পূনরায় কলেজে গিয়ে এক প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় ত্যাগী ছাত্র দলের বলেন,আন্দোলন,দলের মিছিল,মিটিংএ অংশ গ্রগ্রন করে অনেকেই হামলা মামলার শিকার হয়েছে। সদ্য কমিটিতে হুটকরে সাধারণ সম্পাদকের মত একটি গুরুত্বপূর্ণ পদে ছাত্রলীগের এক কর্মীর আগমনে ত্যাগী ছাত্রদলের কর্মীরা হতাশ। সদ্য কমিটির সাধারণ সম্পাদক সিফাত অবৈধ এমপি এসএম আল মামুনের পরিবারের সাথে রয়েছে তার দহরম মহরম।
মামুনের পরিবারের সাথে তার অসংখ্য ছবি দেখা মিলে।তাছাড়া সে ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী ছিলেন। তাকে আমরা ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিনা,মানবোনা।অবিলম্বে তাকে বাদ দিয়ে ত্যাগী নেতা কাউকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে হবে।
ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের দেওয়ার প্রতিবাদে ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সীতাকুণ্ড ডিগ্রি কলেজে ছাত্রদলের নেতৃবৃন্দরা।মিছিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কলেজ ছাত্রদল নেতা নীরব মাহমুদ, মো:রাতুল, মো: ফারদিন, আরাফাত, নাঈম, নাফিজ, ইমতিয়াজ, সাহেদ প্রমুখ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

1 day ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

1 day ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

4 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

5 days ago

This website uses cookies.