কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
দেশের একমাত্র সীতাকুণ্ডে শিল্প জাহাজভাঙা শ্রমিকদের শ্রম, অধিকার এবং পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও মানববন্ধন পাৱন করেছ এই শিল্পের শ্রমিকেরা।
বুধবার ২০ আগষ্ট সকাল ১০টায় সীতাকুণ্ডের বার আউলিয়ায় জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে ফোরামের সদস্য ও বাংলাদেশ মেটাল ওয়ার্কাস ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিসের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য সচিব এবং বিল-ডিটিডিএ প্রকল্পের কেন্দ্র সমন্বয়ক ফজলুল কবির মিন্টু, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠক মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সংগঠক মোঃ রাজু আহমেদ এবং জাহাজভাঙা শ্রমিক নেতা মোঃ সবুজ হোসেন, মোঃ ফয়সাল প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শত কোটি টাকা ব্যয় করে মালিকেরা হংকং কনভেনশন মেনে গ্রিন ইয়ার্ড করছে কিন্তু শ্রম আইন বাস্তবায়ন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোন গুরুত্ব দিচ্ছে না। তারা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া এবং শ্রম অধিকার বাস্তবায়ন না করে শত কোটি টাকা ব্যয় করে শুধু গ্রিন ইয়ার্ড করলে তার সুফল পাওয়া যাবেনা। তারা শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং শ্রম আইন অনুসারে সকল প্রকার সবেতন ছুটি প্রদানের দাবি জানান।
নেতৃবৃন্দ ২০১৮ সালে সরকার কর্তৃক ঘোষিত নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা এবং তার সাথে বার্ষিক ৫% হারে বেতন বৃদ্ধি ও বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে নতুনভাবে নিম্নতম মজুরি ঘোষনা করে তা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। তারা হংকং কনভেনশন মেনে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।
নেতৃবৃন্দ আরও বলে, বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত শ্রম সংস্কার কমিশন গত ২১ এপ্রিলে ২৫ দফা সুপারিশ প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেছেন। উক্ত সুপারিশসমূহ পর্যালোচনা করে তা বাস্তবায়নে দ্রুত রোড ম্যাপ ঘোষনারও দাবি জানান সংগঠনটি।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.