Categories: বানিজ্য

সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্প সম্পর্কে সরাসরি ধারণা নিতে এবং কর্মরত শ্রমিকদের অভ্যন্তরীণ অভিবাসন ও তাদের কর্মপরিবেশ সম্পর্কে জানার জন্য বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেছেন।
গতকাল সোমবার সকাল আনুমানিক ১০ টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটাস্থ সাগর উপকূলে অবস্থিত বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও টোকিও বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। আর উইমেন এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে ১৫ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং উইমেন এর শিক্ষার্থীদের নিয়ে মোট ৪০ সদস্যের একটি দল উক্ত রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শনে অংশ গ্রহন করেন।
পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্প সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া এবং বিশেষ করে এই খাতে কর্মরত শ্রমিকদের অভ্যন্তরীণ অভিবাসন ও তাদের কর্মপরিবেশ সম্পর্কে বোঝা।

পরিদর্শনের সময় প্রতিনিধিদলকে বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। তার পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামে এসে এই শিল্পে কাজ করার সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করা হয়। এদিকে

প্রতিনিধিদলের সদস্যরা জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের শিক্ষামূলক ভিজিট ভবিষ্যতে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস ডিরেক্টর ও প্রফেসর, গ্লোবই টোকিও বিশ্ববিদ্যালয় এর ড. মারি ইয়োশিহারা, প্রজেক্ট লেকচারার, গ্লোবই টোকিও বিশ্ববিদ্যালয় এর ড. শো শিমোয়ামাদা, বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের
চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, ইয়ার্ডের সিওও ফাহিম ইবনে আলম, সিইও ফুয়াদ ইবনে আলম, এশিয়ান ইউনিভার্সিটি’র উইমেন তাপু চৌধুরী ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

24 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

24 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.