বিশেষ (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
( ১ আগস্ট ) শুক্রবার বিকেল ৩টায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন জ্যোতি ম্যানশনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে “হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি” এই স্লোগান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজকর্মী আব্দুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব মোঃ সুহেল আলম।
সভায় বক্তব্য রাখেন— জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলন, মোঃ ওবায়দুল মুন্সী এবং সদস্য দবির মিয়া ও আহমদ উসমান। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন— আব্দুল্লাহ আল মামুন, জায়েনুল মিয়া, ইমাম হাসান, আখলাকুর রহমান এবং দিলোয়ার আহমদ জয়। সবাইয়ের আলোচনার ভিত্তিতে ৭ সদস্যের একটি কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তিন মাস মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন: আহ্বায়ক: মোঃ দিলোয়ার হোসেন ,সদস্য সচিব: উজ্জীবক সুজন তালুকদার,যুগ্ম আহ্বায়ক: আব্দুর রহমান,হাবিবুর রহমান নাসির তোফায়েল খান বিপ্লব। কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করবে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
This website uses cookies.