Categories: জাতীয়

এলকে সিদ্দিকীর কবর জেয়ারত করলেন আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ইঞ্জিনিয়ার আলহাজ্ব এল কে সিদ্দিকীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (১ আগস্ট) বাদে জুমা, সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগরের পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন তিনি।
তাছাড়া আছর নামাজের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দক্ষিন রহমত নগর জামে মসজিদে দোয়া মাহফিল,ও পরে কবরস্হানে জেয়ারত করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

 

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, “এল কে সিদ্দিকী ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি সততা ও আদর্শে ছিলেন অটল। তিনি মন্ত্রী হওয়ার পরও কখনো নীতির সঙ্গে আপস করেননি, লোভের কাছে মাথানত করেননি। তার মতো একজন জননেতাকে আমরা হারিয়েছি, কিন্তু তার জীবনাদর্শ আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।”
উভয় সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন, জেলা সদস্য ইউছুফ নিজামী, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালে আহমদ সলু,জেলা সেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল,,সাবেক সেক্রেটারী দিদার মাহমুদ চৌধুরী, প্রবীন বিএনপি নেতা আলহাজ্ব কামাল উদ্দিন চেয়ারম্যান,নূরুল আনোয়ার চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর,সাধারণ সম্পাদক আবুল কাসেম, বদরুল আলম বিএসসি,গাউস আজিজ তাসলিম,আলী আকবর, লোকমান হাকিম,আবুল কালাম আজাদ,জাফর ভুইয়া,আলাউদ্দিন মাসুম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, শাহাবুদ্দিন রাজু, সালামত উল্লাহ, সরোয়ার কামাল, সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

Didar

Recent Posts

এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিনিধি-  দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…

16 hours ago

রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন

বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ ​চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…

2 days ago

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…

2 days ago

সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যতিক্রমি স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাব 'ফ্রাইডে ফর হেলথ'-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও…

3 days ago

তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রান্তিক যুবসমাজকে নাগরিক নেতৃত্বে সম্পৃক্ত করার লক্ষ্যে সীতাকুণ্ডে "জাগরণ" প্রকল্পের অবহিতকরণ সভা…

4 days ago

This website uses cookies.