কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর সাথে মতবিনিময় করেছেন সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ। সোমবার বিকাল ৪টার সময় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সংবাদকর্মীদের সাথে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু পরিচিত হন। পরে নবাগত পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ।
তাদের লিখনীতে সমাজের সকল অনিয়ম, দূর্ণীতির চিত্র ফুটে উঠে। তিনি বলেন, চট্টগ্রাম জেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলা বিভিন্ন দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। সম্প্রীতি বজায় রেখে ধর্মবর্ণ নির্বিশেষে, দলমতের উর্দ্ধে উঠে সমাজের জন্যে, দেশের জন্যে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে কে কোন ধর্মের, কে কোন দলের তা দেখার দরকার নেই। পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরীসহ সকল সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.