Categories: জাতীয়

গোপালগঞ্জে আওয়ামী নিষিদ্ধ সংগঠন সশস্ত্র হয়ে জঙ্গি কায়দায় এনসিপি নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে!

অনলাইন ডেস্কঃ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “মুজিববাদি সন্ত্রাসিরা জাতীয় নাগরিক পার্টি এবং তার নেতাদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হয়ে জঙ্গি কায়দায় হামলা করেছে।

নাহিদ ইসলাম বলেন, “সভা শেষে মাদারীপুর যাওয়ার সময় আমাদের গাড়ি বহরে হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরে আমরা খুলনা চলে আসি।

তিনি বলেন, দেশ ও বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগের চেহারা আজকের ঘটনায় স্পষ্ট হয়েছে।

গোপালগঞ্জ “ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে” বলেও দাবি করেন নাহিদ ইসলাম।

খুব পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের নেতাদের ওপর হামলা করা হয়েছে দাবি করে তিনি বলেন, “গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কর্মসূচি করতে পারবে না সেই বিথ আজকে এনসিপি ভেঙে দিয়েছে।”

“যতই হামলা, হত্যাচেষ্টা হোক- জুলাই পদযাত্রা থামবে না” বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, এই হামলার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।

এর আগে সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমাদের হত্যার উদ্দেশ্যে তারা সশস্ত্র হামলা করেছে।”

মোঃ আখতার বলেন, “বাংলাদেশের চারটি বিভাগে আমরা পদযাত্রা করেছি। গোপালগঞ্জে আগে থেকে প্রস্তুতি নিয়ে সশস্ত্র জঙ্গি কায়দায় আমাদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের সশস্ত্র জঙ্গি বাহিনী।

Mohammed Alam

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

52 minutes ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

2 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

3 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

5 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

6 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.