Categories: জাতীয়

যদদিন নিরপেক্ষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে না ততদিন পর্যন্ত ফ্যাসিবাদ দূর হবে না।

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

যতদিন পর্যন্ত এদেশে একটি নিরপেক্ষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে না ততদিন পর্যন্ত ফ্যাসিবাদ দূর হবে না বলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা কথা গুলো বলেছেন।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাবের সহ- সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীর স্বাগত বক্তব্যের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ তাহের,বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ,চট্টগ্রাম উত্তর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাকিবুল আবিদ,উপজেলা জামায়াতের মিডিয়া সমন্বয়কারী আবুল হোসেন,পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সবুজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইকরাম হোসেন জিহাদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সহ-সভাপতি খাইরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল প্রমূখ।
আলোচনা শেষে বিশেষ মেহমান যুবাইদিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির জুলাই আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন। তিনি নিহতদের শহীদি মর্যাদা দান করার আর্জি জানান।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

19 hours ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

2 days ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

3 days ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

3 days ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

3 days ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

3 days ago

This website uses cookies.