Categories: জাতীয়

তরুণদের দক্ষতা ও উন্নয়নের যাত্রা শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

চন্দনাইশে আজ ১৩ জুলাই সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হলো “তরুণদের দক্ষতা ও উন্নয়নের যাত্রা” শীর্ষক সেমিনার ২০২৫।
স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে এবং চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর সভাপতি মাকসুদুর রহমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ওমর ফারুক, তরুণ উদ্যোক্তা হাসান আলী, চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম এর উপদেষ্টা ও চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী,
চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ভূমি কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা,
চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, টিকে গ্রুপের ডিরেক্টর মোজাম্মেল হক,
সমাজসেবক কুতুব উদ্দিন।

প্রায় দুইশর অধিক স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা, কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা তরুণদের দক্ষতা অর্জন, আত্মউন্নয়ন এবং কর্মসংস্থানমুখী চিন্তাধারার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণে এই সেমিনারটি চন্দনাইশের তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.