Categories: Uncategorized

বার্মা কলোনি সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে বার্মা কলোনী সড়কটি দিন দিন ছোট হয়ে আসছে। সামান্য বৃষ্টি হলেই কাদাযুক্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে উঠে। সংস্কারের অভাবে সড়কটি এখন অনেকটা অচল হয়ে পড়েছে। দেখলেই মনে হবে সড়ক নয়, যেন চাষের জমি। এ এলাকার বাসিন্দারা অতিকষ্টে দিনাতিপাত করছে। সরেজমিন দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে দোহাজারী রেলওয়ে কাচা বাজার পর্যন্ত অর্ধ কিলোমিটারের অধিক দোহাজারী বার্মা কলোনি সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারবিহীন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলে সড়কের মাটি কাদায় পরিণত হয়ে কদমাক্ত হয়ে পড়ে পুরো সড়ক। এ এলাকার বাসিন্দারা অতিকষ্টে বর্ষা মৌসুমে চলাচল করে থাকে।

সড়কটি উভয় পাশে বেদখলের ফলে দিন দিন ছোট হয়ে আসছে। বার্মা কলোনী এলাকায় লবণ মাঠ, তিনটি লাকড়ির মিল, একটি এতিমখানা ও মাদরাসা, ১০টির অধিক ফার্নিচার দোকান, ২টি রাইস মিল, ২টি সমিলসহ প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ এলাকায় প্রায় আড়াইশ পরিবারের সহস্রাধিক মানুষ বসবাস করে এবং এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। দীর্ঘ সময় ধরে সড়কটি সংস্কার না হওয়ার কারণে বর্ষা মৌসুম এলে দুর্ভোগে পড়তে হয় এ এলাকায় বসবাসকারী জনগণকে।

স্থানীয়দের দাবি কিছু অসাধু লোক সড়কের জায়গা দখল করে গাছের টুকরা, পরিত্যা জিনিসপত্র রেখে অনেকটা সড়কটি দখল করে রেখেছে। একই ওয়ার্ডের বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেছেন, বার্মা কলোনী এলাকাটি ঘনবসতি পূর্ণ। এখানে ৪৮০ জন ভোটার রয়েছে। প্রায় আড়াইশ পরিবার বসবাস করে। বিষয়টি মাথায় রেখে পৌরসভা কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

দোহাজারী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেছেন, বরাদ্দ পেলে সড়কটি যথাযথ সময়ে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে।

Mohammed Alam

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

13 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.