Categories: জাতীয়

চন্দনাইশের দোহাজারীতে কৃষি সম্প্রসারণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার দোহাজারী পৌরসভায় স্থানীয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

কর্মসূচির আওতায় মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পৌরসভা চত্বরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা।

প্রধান অতিথি বলেন, গাছ আমাদের পরম বন্ধু এবং পরিবেশ ও মানুষের কল্যাণে অপরিহার্য। গাছ আমাদের শ্বাস নেয়ার জন্য অক্সিজেন সরবরাহ করে। ফুল, ফল ও কাঠ সরবরাহ করে। বাতাসকে পরিশোধন করে, মাটির ক্ষয় রোধ করে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সাহায্য করে। বন্য প্রাণির আবাসস্থল তৈরি করে। মোটকথা গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কিন্ত গাছের সংখ্যা কমে যাওয়া আবহাওয়ার আচরণ বদলে গেছে। পরিবেশ প্রকৃতি বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের বই পড়া উৎসবের মতো গাছ লাগানোর উৎসবও করতে হবে।

গাছের চারা বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন, দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ তন্ময় চাকমা, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া, হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সুপার ভাইজার জমির উদ্দিন প্রমুখসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Mohammed Alam

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

56 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

24 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.