Categories: জাতীয়

কৃষকেরা কঠোর শ্রম দিয়ে ফসল উৎপাদন করছেন বলেই আমরা খেতে পারছি-অতিরিক্ত কৃষি সচিব

জগন্নাথপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম বলেছেন, কৃষকেরা হচ্ছেন দেশের প্রাণ। কৃষকেরা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন। কৃষকেরা কঠোর শ্রম দিয়ে ফসল উৎপাদন করছেন বলেই আমরা খেতে পারছি। তিনি বলেন, সরকার অল্প কৃষি প্রণোদনা দিয়ে কৃষকদের উৎসাহ প্রদান করছে। যাতে কৃষকেরা জমি আবাদে আরো উদ্ধুদ্ধ হন। তিনি আরো বলেন, বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেশে বিষমুক্ত খাবার উৎপাদন ও বাজারজাতকরণ। তাই ফসলি জমিতে কীটনাশক সার ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।

(২৭ জুন ) শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও মাড়াই মেশিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের উপসচিব মাহমুদা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ।

সিলেট বিভাগীয় অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাজ মিয়া প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষি অফিসের আবদুল কাদির ও গীতাপাঠ করেন উজ্জল দেবনাথ।

এ সময় সুনামগঞ্জ জেলা কৃষি উপপরিচালক ওমর ফারুক, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কৃষকদের মাঝে ধান বীজ, সার ও মাড়াই মেশিন বিতরণ উদ্বোধন করেন। এর আগে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা হাওরে নির্মাণাধীন কৃষি ইন্সটিটিউট ভবন পরিদর্শন করেন।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

14 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

15 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

3 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.