মধ্য প্রাচ্য সৌদিআরবের রিয়াদে সড়ক দূর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কাজী মোঃ রানা (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার রাত ৯টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রানা সীতাকুণ্ড পৌরসভার ৫ নং ওয়ার্ড ভূঁইয়া পাড়ার আব্দুল গনি ভুঁইয়া বাড়ির কাজী মোঃ শাহজাহানের ছেলে।
তার পিতা কাজী শাহজাহান প্রতিনিধি কে বলেন, আমার ছেলে কাজী রানা গত ছয় মাস পূর্বে প্রথমবারের মতো সৌদি আরব যান। সে সেখানকার রিয়াদ শহরে একটি ফুড কোম্পানীর ডেলিভারীম্যান হিসেবে কর্মরত ছিল। রিয়াদে গত ২০ জুন শুক্রবার ফুড ডেলিভারী করার সময় সড়ক দূর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টার সময় মারা যান।
তিনি আরো জানান, আমার দুই ছেলের মধ্যে সেছিল বড়।
তার লাশ দেশে ফেরৎ আনার প্রক্রিয়া চলছে। প্রবাসী কণ্যান সংস্হার সহযোগীতা প্রয়োজন।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
This website uses cookies.