বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাস্তায় শত শত নারী-পুরুষ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ইউপি সদস্য আায়াজ আলীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন শত শত নারী- পুরুষ। শুক্রবার (২০ জুন) বেলা ৩টায় উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।
সভায় বক্তারা বলেন, একটি মারামারির ঘটনায় নিরপরাধ ইউপি সদস্য আয়াজ আলীকে আসামী করে মামলা করা হয়। এ ঘটনায় কোনোভাবে মেম্বার আয়াজ আলী জড়িত নন। এমনকি ঘটনার দিন মেম্বার আলী উপস্থিত ছিলেন না। এলাকায় না থেকে কিভাবে একজন জনপ্রতিনিধি মামলার আসামী হন এমন প্রশ্ন করেন বক্তারা। এসময় তারা মেম্বার আয়াজ আলীর উপর মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। না হলে কঠোর কর্মসূচীরও হুশিয়ারি দেন তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি রফিক আলী, ডা. আবদুল মতিন, গনি শাহ, সংগঠক তাজুল ইসলাম, স্থানীয় বাসিন্দা কাছাই বিবি, মিনারা বেগম, লায়লা বেগম প্রমূখ। অনুষ্ঠানে কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।
উল্লেখ, গত ২৮ মে দুপুরে পাঠাকইন গ্রামের জালাল মিয়ার বাড়ির সামনে পূর্ব বিরোধের জের ধরে সুমন মিয়া পক্ষের সাথে জালাল মিয়া পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জুন ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন জালাল মিয়া, (মামলা নং ১)। এ মামলায় স্থানীয় ইউপি সদস্য আয়াজ আলীকে ২নং আসামী করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »